রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাস বিরোধি আইনের মামলায় জেএমবি সদস্য বসিরকে আদালতে সোপর্দ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ৪৮১ বার পড়া হয়েছে

 

সালেকিন মিয়া সাগর,
দামুড়হুদা,চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাস বিরোধী আইনের
মামলায় জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের সদস্য
বসির ওরফে রাসেলকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার
রাতে তাকে ঝিনাইদহ জেলার সাধুখালি গ্রামের
নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
শনিবার দুপুরে আমলী দামুড়হুদা আদালতে সোপর্দ
করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল
হালিম তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
গ্রেফতার বসির ওরফে রাসেল(৩১) ঝিনাইদহ জেলার
শৈলকুপা উপজেলার সাধুখালি গ্রামের লিয়াকত আলির
ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮
জানুয়ারি সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার
কার্পাসডাঙ্গা এমএম ফিলিং ষ্টেশনের সামনে থেকে
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের দুই
সদস্যকে জিহাদি বই, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে
ছিল র‌্যাব। একই দিন র‌্যাবের এসআই এ রকিব মাহমুদ
বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় সন্ত্রাস বিরোধী
আইনের মামলা দায়ের করেন।
এ মামলায় বসির ওরফে রাসেল দীর্ঘ দিন পালাতক ছিল।
র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার
রাতে ঝিনাইদহ জেলার সাধুখালি গ্রামে বসির ওরফে
রাসেল নিজ বাড়ি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার
করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451