বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

  ঝিনাইদহে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীসহ গ্রেফতার ৫০ !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০১৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা সংবাদাতাঃ ঝিনাইদহে নাশকতার মামলায় ৬টি উপজেলা থেকে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীসহ ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলার বিভিন্ন ¯’ানে শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নাশকতা প্রতিরোধে রাত থেকে সকাল পর্যন্ত ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন ¯’ানে অভিযান চালানো হয়। সেসময় কোটচাঁদপুর থেকে ৫, শৈলকুপা থেকে ৪, সদর থেকে ৩ এবং হরিণাকুন্ডু, মহেশপুর ও কালীগঞ্জ থেকে ৩ জামায়াত ও শিবিরের নেতাকর্মীসহ ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

গ্রেফতার জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হলেন কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও নইমুদ্দীন মন্ডলের ছেলে নজরুল ইসলাম (৫৫), শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মামুন হোসেন (২৬), ইসমাইল হোসেন মন্ডলের ছেলে নায়েব আলী (৪৫), রিয়াজ উদ্দীনের ছেলে লুৎফর রহমান (৫৫), গোবিন্দনাথপুর গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে ওলিয়ার রহমান (৩৫), কোটচাঁদপুর উপজেলার আনোয়ার হোসেনের ছেলে জুলফিকার আলী ভুট্ট (৩৫), কলেজ স্ট্যান্ড পাড়ার সলেমান মন্ডলের ছেলে আব্দুল বারী (৪৭), বাদশা মিয়ার ছেলে আবুল বাশার (২৫), দয়ারামপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে হাফিজুর রহমান (৪৬), আমির হোসেনের ছেলে মনির হোসেন টুটুল (৩২), হরিণাকুন্ডু উপজেলার বলরামপুর গ্রামের মুনছুর আলী শেখের ছেলে মতিয়ার রহমান (৬০), মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের আব্দুস সামাদের ছেলে মাসুদুর রহমান (৩৪) এবং সদর উপজেলা গোপিনাথপুর গ্রামের নায়েব আলীর ছেলে সাফায়েত হোসেনসহ (২৮) সহ ১৫ জন ।
 

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ সাংবাদিককে জানান, নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ১৫ জন নেতাকর্মী ও বিভিন্ন মামলার ৩৫ জনকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।
 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451