শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

বিএনপি জোট ক্ষমতায় এলে দেশ রক্তাক্ত জনপদে পরিণত হবে : রাশেদ খান মেনন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ৪৫৪ বার পড়া হয়েছে
????????????????????????????????????

 

নাটোর জেলা প্রতিনিধি:
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির
সভাপতি রাশেদ খান মেনন বলেন ২০১৮ সালের নির্বাচন হবে অত্যন্ত
গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে বিএনপি জামায়াত জোট ক্ষমতায়
এলে দেশ রক্তাক্ত জনপদে পরিণত হবে। যদিও খালেদা জিয়া বলছেন শেখ
হাসিনাকে আমরা ক্ষমা করে দিয়েছি। কিন্তু জনগণ আপনাদের ক্ষমা করবে না।
এই জণগণের নামে তারা রক্তপাত ঘটাবে। আবার ২০০১ সালের মত বাংলা ভাই ও
জঙ্গীবাদের উত্থান হবে। তিনি আরো বলেন, পালা বদলের অধিকার আপনাদের
রয়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে কাদের হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন। আগামী
সংসদ নির্বাচন একটি বড় পরীক্ষা। এদেশ গণতান্ত্রিকভাবে চলবে নাকি
সন্ত্রাসের রাজ্য কায়েম হবে? মানুষের অর্থনৈতিক মুক্তির লড়ায়ের জন্য
আবার গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আনতে হবে। রাশেদ খান মেনন বুধবার
বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর টেম্পু স্যান্ডে আখচাষী
নেতা শহীদ আব্দুস সালামের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জনসভায় প্রধান
অতিথির বক্তব্যদান কালে এসব কথা বলেন।
উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিলের
সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির
সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, নাটোর জেলা ওয়ার্কার্স
পার্টির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাদল, উত্তরবঙ্গ চিনিকল
আখচাষী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আল মামুন সরকার প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451