বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহের চাঁদপুর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ৫১৪ বার পড়া হয়েছে

 

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল চাঁদপুর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের
ফাইনাল খেলা। ১৫.১১.২০১৭ ইং বুধবার বিকেলে হরিণাকুন্ডু উপজেলার
চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় শৈলকুপার কাজীপাড়া ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়ে জয়ের
শিরোপা ছিনিয়ে নেয় চাঁদপুর ইউনিয়ন ফুটবল একাদশ। বৃষ্টি
উপেক্ষা করে খেলা দেখতে মাঠে হাজির হয় হাজার হাজার দর্শক। খেলা শুরুর
প্রথমার্ধে চাঁদপুর একাদশ ৩ টি গোল করে। প্রথমার্ধে কাজীপাড়া
একাদশ একটি গোল করতে না পারলেও দ্বিতীয়য়ার্ধের মাঝা-মাঝি সময়ে
একটি গোল করে তারা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন চাঁদপুর
ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা। এসময় জেলা যুবলীগ নেতা
কামাল হোসেন, চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
রশিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, আশরাফুল আলম, শাহাদত
হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সমাজ থেকে সন্ত্রাস, অপরাধসহ সব
অনৈতিক কর্মকান্ড দুর করার উদ্দেশ্যে গত ২ মার্চ খেলাটির উদ্বোধন
করা হয়। খেলায় জেলার ৬ টি উপজেলার ১৬ টি দল অংশগ্রহণ করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451