বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীয়ায় মেয়াদর্ত্তীণ ঔষধ জব্দ ও জরিমানা প্রতিবাদে ফার্মেসি বন্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৪৭৮ বার পড়া হয়েছে
ফুলবাড়ীয়ায় মেয়াদর্ত্তীণ ঔষধ জব্দ ও জরিমানা প্রতিবাদে ফার্মেসি বন্ধ

 

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ফুলবাড়িয়া পৌর এলাকার ওষুধের
দোকানগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াদত্তীর্ণ ওষুধ ও
ইনজেকশন উদ্ধার করে এবং মেয়াদত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ভ্রাম্যমান আদালত
৫টি ওষুধের দোকন মালিককে জরিমানা করেন। পৌর এলাকার নাহার মেডিকেল
হল ৪০ হাজার, বারী মেডিকেল হল ২০ হাজার, সোহেল মেডেসিন পয়েন্ট ৪০
হাজার, এ এম ফার্মেসিকে ২৫ হাজার ও সোহরাব মেডিকেল হলকে ৫ হাজার
টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মেয়াদত্তীর্ন ওষুধগুলো উপজেলা পরিষদের
মাঠে সকলের সসামনে পুড়িয়ে দেয়া হয়। সোমবার সন্ধ্যায় এ ভ্রাম্যমান
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার। এর
প্রতিবাদে পৌর সদরে ঔষধের দোকানগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযানে
জরিমানা করায় সোমবার বিকাল থেকে সকল ফার্মেসি বন্ধ রয়েছে। ফলে
ভোগান্তির শিকার হচ্ছেন রোগিসহ স্বজনরা। অভিযান চালিয়ে মেয়াদত্তীর্ণ
ঔষধ এবং ইনজেকশন পেয়েছিল আদালত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451