রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পশুরতলা খাল থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু নুর হোসেন বাহিনীর তিন সদস্য আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৪২১ বার পড়া হয়েছে
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পশুরতলা খাল থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু নুর হোসেন বাহিনীর তিন সদস্য আটক

 

সেলিম হায়দার,সাতক্ষীরা থেকে:
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পশুরতলা খালে পুলিশ অভিযান চালিয়ে একটি এক
নালা বন্দুক ও ২০ রাউন্ড গুলিসহ বনদস্যু নুর হোসেন বাহিনীর তিন সদস্যকে
আটক করেছে। শনিবার ভোরে সুন্দরবন শ্যামনগর উপজেলার পশুরতলা খাল থেকে
তাদের আটক করা হয়।
আটককৃত বনদস্যুরা হলেন, শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের সাহেব
আলী ফকিরের ছেলে রবিউল ইসলাম (৩০), তালা উপজেলার ডুমুরিয়া গ্রামের
মৃত আরশাদ আলী মোড়লের ছেলে তবিবুর রহমান মোড়ল (২৬) ও খুলনা জেলার
রুপসা থানার জয়পুর গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে শহীদুল ইসলাম শেখ
(২৫)।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মান্নান আলী
বলেন,সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পশুরতলা খালে বনদস্যু নুরহোসেন বাহিনীর
সদস্যরা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের
ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে একটি এক নালা বন্দুক ও ২০ রাউন্ড গুলিসহ বনদস্যু নুর
হোসেন বাহিনীর উক্ত তিন সদস্যকে আটক করা হয়। তিনি আরো বলেন-
আটক বনদস্যুদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451