শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুরে শীর্ষ মাদক ডিলার ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০১৬
  • ২৯০ বার পড়া হয়েছে

গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলার শীর্ষ সন্ত্রাসী, মাদক ডিলার ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আজিজুল হক আইজ্জলকে (৪৫) ১০০ পিচ ইয়াবা ও ৩০ পুড়িয়া হিরোইন সহ গ্রেফতার করেছে পুলিশ। সে সাবগাড়ির মৃত জব্বার প্রাং এর পুত্র।
পুলিশ জানায়, শুক্রবার ভোর রাতে এএসআই ইব্রাহীম হোসেন ও আনোয়ার হোসেন উপজেলার সাবগাড়ি বিলহরিবাড়ী এলাকা থেকে আইজ্জলকে মাদক সহ হাতানাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। শনিবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়।
এএসআই ইব্রাহীম হোসেন জানান, আইজ্জল কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। সে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা ব্যবসায়ীদের ডিলার। তাছাড়াও সন্ত্রাস সৃষ্টি ও বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে মাদক বিক্রি করে আসার এক পর্যায়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451