শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

হিলি স্থলবন্দরে বেড়েছে পেঁয়াজের আমদানি, কমতে শুরু করেছে দাম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ৪৮৮ বার পড়া হয়েছে

সোহেল রানা , (হিলি) দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে বেড়েছে
পেঁয়াজের আমদানি। ফলে কমতে শুরু করেছে পণ্যটির দাম। চার
দিনের ব্যবধানে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে পেঁয়াজের
দাম ৮ থেকে ৯ টাকা কমেছে। সামনে আরোও পেঁয়াজের দাম
কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ছাড়াও আগামী দু’
এক সপ্তাহ পরে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন জাতের পেঁয়াজ
উঠতে শুরু করলে দাম আরোও কমবে বলে জানিয়েছেন
ব্যবসায়ীরা।হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বেশ
কিছুদিন যাবত ভারত থেকে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায়
হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যায়। এ বন্দর দিয়ে
গড়ে প্রতিদিন ১৮ থেকে ২০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো।
কিন্তু এখন ভারতের বিভিন্ন প্রদেশে নতুন জাতের পেঁয়াজ
ওঠায় পণ্যটির সরবরাহ বেড়ে যাওয়ায় এখন গড়ে প্রতিদিন ২৫
থেকে ৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।সরেজমিন ঘুরে
দেখা যায়, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত
পেঁয়াজ পাইকারি বাজারে ৪৫ থেকে ৪৬ টাকায় বিক্রি হচ্ছে।
চারদিন আগেও পণ্যটি বিক্রি হয়েছে ৫৩ থেকে ৫৪
টাকায়।হিলি স্থল বন্দরের আমদানি কারক গ্র“পের সভাপতি হারুন
উর রশিদ হারুন জানান, ভারতে বন্যার কারণে পেঁয়াজের ব্যাপক
ক্ষতি হয়। ফলে পণ্যটির সরবরাহ কমে যায়। এতে পেঁয়াজের দামও
বেড়ে যায়। তাবে এখন সেদেশের বিভিন্ন প্রদেশে নতুন
জাতের পেঁয়াজ উঠতে শুরু করায় পণ্যটির সরবরাহ বেড়ে গেছে।
আর এর প্রভাব বাজারে পড়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451