রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী

 তালায় জামায়াত-শিবিরের ১৬ নেতা-কর্মী গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

সেলিম হায়দার,তালা :
সাতক্ষীরার তালায় গোপন বৈঠকের সময় জামায়াত-শিবিরের ১৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা নাশকতার প্রস্তুতি নিচ্ছিল বলে জানান তালা থানার ওসি।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুজনশাহা বাজারের জামায়াত নেতা কাইয়ুম ডাক্তারের ঘরে গোপন বৈঠক চলাকালে তালা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন-তালা উপজেলার সুজনশাহা গ্রামের মোজাম্মেল হকের ছেলে মো. আব্দুল কাইয়ুম (৩২), মো. আব্দুল হাই (৪৫), নাংলা গ্রামের সামসুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩৫), রওশন আলীর ছেলে শরিফুল ইসলাম (২৫), আবুল হোসেন সরদারের ছেলে হাসেম আলি (৩০), আব্দুল অহাবের ছেলে শাহিনুর ইসলাম সরদার (৩৭), মুক্তার সরদারের ছেলে মো. আহাদ সরদার (২৪), জনাব আলির ছেলে আলি হোসেন খাঁ (৪৫), নিজাম উদ্দীনের ছেলে শাওন শেখ (১৮), আমজেদ সরদারের ছেলে তবিবুর রহমান (২০), শামসুর রহমানের ছেলে তানভির হোসেন (১৯), শাহিন সরদারের ছেলে রিপন (১৯), শাহাজান সরদারের ছেলে জাহিদুল ইসলাম (২১), সামাদ সরদারের ছেলে রহমান সরদার (২১), পরানপুর গ্রামের মোমিন সরদারের ছেলে আব্দুর রউফ (৩৫) ও ইব্রাহিম শেখের ছেলে আবু রায়হান (৩৪)।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তারা একত্রিত হয়ে নাশকতার প্রস্ততি নিচ্ছিল। এসময় তাদের গ্রেপ্তার করা হয়। 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451