বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সংবিধান অনুযায়ীই একাদশ সংসদ নির্বাচন হবে সহায়ক সরকারের কোনো অস্তিত্ব নেই : পর্যটন মন্ত্রী মেনন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০১৭
  • ১৭৭ বার পড়া হয়েছে

সেলিম হায়দার,সাতক্ষীরা :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন,
মিয়ানমারে জাতিগত নিধন ও গণহত্যার শিকার হয়ে বাংলাদেশে আসা
রোহিঙ্গাদের জন্য পাহাড় ও বন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে পর্যটন খাতে কিছু
সমস্য দেখা দিয়েছে। গতকাল শনিবার সাতক্ষীরা সার্কিট হাউসে
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই মন্তব্য করেন।
রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশ আশ্রয় দিয়েছে উল্লেখ করে মেনন
বলেন, তাদের আশ্রয় দেওয়ায় স্থানীয়ভাবে কিছু অভিঘাত আসবে। এরই মধ্যে
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এলাকার জনসংখ্যার চেয়ে রোহিঙ্গাদের সংখ্যা
বেশি হয়ে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, সেন্ট মার্টিনে পয়লা অক্টোবর
থেকে পর্যটন মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি।
রাশেদ খান মেনন বলেন, বিএনপি যে সহায়ক সরকারের কথা বলছে, তার কোনো
অস্তিত্ব নেই সংবিধানে। সংবিধান অনুযায়ীই একাদশ সংসদ নির্বাচন
হবে। বর্তমানে যে সরকার রয়েছে, সেই সরকারই সহায়ক সরকার হিসেবে কাজ
করবে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
তাঁর মামলার রায় তড়িঘড়ি করে দেওয়ার যে অভিযোগ তুলেছেন, তা খ-ন করেন
রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘তিনি ৫৪ বার তাঁর মামলা স্থগিত করার
সুযোগ পেয়েছেন। এমনকি আট মাস মামলা আটকে রেখেছেন। প্রতিটি
মামলার ধার্য দিনের মধ্যে সাত দিন সময়ও পাচ্ছেন তিনি। সুতরাং তড়িঘড়ি
করে তার মামলার রায় ঘোষণার যে অভিযোগ তিনি তুলেছেন, তা যথার্থ নয়।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিকেলে সাতক্ষীরা শিল্পকলা
একাডেমি মিলনায়তনে অক্টোবর বিপ্লবের শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন সংসদ
সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট
ফাহিমুল হক কিসলু, স্বপন কুমার শীল, অধ্যাপক সাব্বির আহমেদ, উপাধ্যক্ষ
মইনুল হোসেন, অধ্যাপক ড. সুশান্ত দাস, মহিবুল্লাহ মোড়ল প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451