বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাওলানা তাওহিদুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭
  • ২৫০ বার পড়া হয়েছে

সেলিম হায়দার,সাতক্ষীরা : তালা উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা
মোঃ তাওহিদুর রহমান ২০১৭ সালে বিভাগীয় পর্যায়ে খুলনা বিভাগের শ্রেষ্ঠ
ইমাম নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ইমাম
নির্বাচিত হয়েছিলেন।
তিনি তালা সাতক্ষীরা তালার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের মৃত নজির
উদ্দিন এবং বেগম আছিরন নেছার পুত্র। আগামীতে দেশের মধ্যে যেন শ্রেষ্ঠ
ইমাম নির্বাচিত হতে পারেন সে জন্য সবার কাছে তিনি দোয়া কামনা
করেছেন।
মাওলানা তাওহিদুর রহমান জানান, ইসলামকি ফাউন্ডেশন বাংলাদেশ’র আয়োজনে
চলতি বছরের ২৬ আগষ্ট খুলনায় “বিভাগীয় প্রশিক্ষন প্রাপ্ত ইমাম” সম্মেলন
অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর খুলনার পরিচালক
শাহীন বীন জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা
বিভাগীয় কমিশনার (তৎকালিন) মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, ইমাম প্রশিক্ষন অ্যাকাডেমির পরিচালক মো. রফিকুল ইসলাম।
সম্মেলনে খুলনা বিভাগের ১০টি জেলার শ্রেষ্ঠ ইমামগন অংশগ্রহন করেন।
এসময় ইমামগন ১০০ মার্কের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করে। (
১নভেম্বর ) বুধবার উক্ত পরীক্ষার ফল ঘোষনা করা হয়। ঘোষিত ফলাফলে তিনি খুলনা
বিভাগের শ্রেষ্ঠ ইমাম হিসেবে নির্বাচিত হয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451