মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্রগ্রামে মসজিদে বোমা হামলার আসামী ঝিনাইদহ থেকে গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭
  • ২৮৫ বার পড়া হয়েছে
হাতীবান্ধা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক আটক

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
চট্টগ্রাম ঈশা-খা নৌঘাটী মসজিদে বোমা হামলা মামলায় চার্জশীট ভুক্ত
আসামী সাতক্ষীরার বাবলু রহমান ওরফে বাবুকে গ্রেফতার করেছে র‌্যাব। ৩০.১০.২০১৭
ইং সোমবার সকাল ৮ টার দিকে ঝিনাইদহ জেলা শহরের আরাপপুর বাসস্ট্যান্ড থেকে
গ্রেফতার করা হয় তাকে । সে জেএমবি’র সরোয়ার-তামিম গ্রুপের সদস্য । তার
বাড়ি সাতক্ষীরা জেলার তালা থানার বারইখালী গ্রামে । বাবার নাম আব্দুল গফুর ।
সকাল ১১ টার দিকে স্থানীয় র‌্যাব-৬ এর ক্যাম্পে এ বিষয়ে আয়োজিত এক প্রেস
ব্রিফিং কালে কোম্পানী অধিনায়ক মেজর মনির আহমেদ এ খবর নিশ্চিত করেন ।
মেজর মনির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ঝিনাইদহ জেলা শহরের
আরাপপুর বাসস্টান্ডে অভিযান চালায় । এ অভিযানে বাবলুর রহমানকে গ্রেফতার করেন
তারা । তিনি আরো জানান ২০১৫ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রাম ঈশা খাঁ নৌ-
ঘাটির মসজিদে জুম্মার নামাজের সময় ২টি বোমা হামলা হয়। হামলায় ২৪ জন
মুসল্লি আহত হন। এঘটনায় একটি মামলা দায়ের করা হয়। চলতি বছরের ২৫ আগষ্ট
৫ জনের নামে আদালতে চার্জশীট দাখিল করা হয়। ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করা
হয়েছে । পলাতক ২ জনের মধ্যে বাবলুর রহমানকে সবশেষ গ্রেফতার করা হলো। র‌্যাব
অধিনায়ক মেজর মনিরের ভাষায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার করা বাবু
জেএমবি সরোয়ার-তামিম গ্রুপের সদস্য ও ঘটনার সাথে জড়িত থাকার কথা
স্বীকার করেছে এবং দেশের বিভিন্ন স্থানে বোমা হামলার পরিকল্পনা ছিল বলে
জানিয়েছে সে। তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ঝিনাইদহের আদালতে
পাঠানো হয়েছে এবং পরবর্তীতে বোমা হামলায় ওই মামলার বাদি শ্যোন এ্যারেষ্ট
করবেন তাকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451