সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

যৌতুক না দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীকে গ্রেফতারের দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭
  • ৩৬৮ বার পড়া হয়েছে

 

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ সোমবার ফুলবাড়ীয়া উপজেলা
পরিষদের সামনে সচেতন নাগরিক ব্যানারে যৌতুক না দেওয়ায় স্ত্রীকে
শারীরিক নির্যাতন ও শরীরে কেরসিন দিয়ে আগুন জ্বালিয়ে হত্যার ঘটনায়
ঘাতক স্বামীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ঘন্টাব্যাপী
মানববন্ধন করেছে। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কমিউনিটি
পুলিশং কমিটির সাধারন সম্পাদক হারুন রশিদ হারুন, অধ্যাপক এটিএম
মহিসিন শামিম,সাইফুল ইসলাম প্রমখূ। মানববন্ধন শেষে জেলা নির্বাহী
অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বারাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
জানাযায়, ফুলবাড়ীয়া পৌরসভার নদীরপাড় মহল্লার মোঃ সাইফুল ইসলামের
কন্যা মোছাঃ সাবিনা আক্তার (২৪) কে প্রায় দুই বছর পূর্বে নোয়াখালি
জেলার সোনাইমুড়ী উপজেলা ভানুয়াই গ্রামের মৃত আকু মোল্লার পুত্র
হেলাল উদ্দিন পিন্টুর কাছে বিবাহ দেয়। বিবাহের কয়েক মাস পর থেকে ৩ লক্ষ
টাকা যৌতুকের জন্য বিভিন্ন সময় সাবিনাকে শারীরিক ও মানসিক
নির্যাতন করে স্বামী। গত ২৫ অক্টোবর রাতে সোনাইমুড়ী পৌরসভার ৪ নং
ওয়ার্ডের ভানুয়াই মহল্লার ভাড়া বাসা ঘাতক স্বামী হেলাল উদ্দিন পিন্টু
মারপিট করার এক পর্যায়ে শরীরে কেরসিন দিয়ে আগুন ধরিয়ে দেয় সাবিনার
শরীরে। রাতেই স্থানীয়রা দগ্ধঅবস্থায় মেয়েটিকে প্রথমে নোয়াখালি জেনারেল
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে স্থানান্তর করেন। সকাল ৯ টায় ঢাকা মেডিকেল কলেজের ভার্ন
ইউনিটি চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী সাবিনার মৃত্যু হয়। মৃত
সাবিনার একটি দেড় মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।
গৃহবধু সাবিনার পিতা সাইফুল ইসলাম বলেন, মেয়ের সুখের আশায় দুই
মাস আগেও ৪০ হাজার টাকা দিয়েছিলাম জামাতাকে , এরপরও মেয়েকে
বাঁচতে দিলনা, কেরসিন দিয়ে আগুন পুড়িয়ে নিষ্ঠুর ভাবে হত্যা করার পর
লাশটি আনতেও বাঁধা দিয়েছে, আমার মেয়ের হত্যাকরীদের দ্রুত গ্রেফতার
করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হউক সরকারের কাছে আকুল আবেদন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451