মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি:
“আসুন বাড়ির আঙ্গিনা ও রাস্তার দুই ধার পরিস্কার করি, পরিবেশ সুন্দর রাখি
রোগ জীবানুমুক্ত সুন্দর সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে
ওয়ালিয়া তরুণ সমাজের উদ্যোগে নাটোরের লালপুর উপজেলার মহাসড়ক ও
গ্রামীণ রাস্তার দুই ধার পরিস্কার করণ কর্মসূচি ২০১৭ উদ্বোধন করা
হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টার দিকে লালপুর উপজেলার ওয়ালিয়া ট্রাফিক মোড়
সংলগ্ন (দয়রামপুর-বনপাড়া) রাস্তার দুই ধার পরিস্কার করার মধ্যদিয়ে
কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় ওয়ালিয়া তরুণ সমাজের আহব্বায়ক সাংবাদিক আশিকুর রহমানের
সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালযের
পি এইচ ডি গবেষক ভাস্কর সরকার, সাংবাদিক মোস্তফা বায়েজিদ কাদের,
সদস্য সুরাইয়া ইয়াসমিন স্মৃতি, জাহিদ, সোহান, অপূর্ব সরকার, নাইম
হোসেন প্রমুখ।
এসময় সংগঠনের আহবাবায়ক বলেন, সামাজিক ভাবে গড়েউঠা এই
সংগঠনটি উপজেলার বিভিন্ন গ্রামীণ রাস্তা ও মহাসড়ক পরিস্কার করনের
লক্ষে মাসব্যাপি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নিজ নিজ বাড়ির
আঙ্গিনা পরিস্কার পরিছন্ন রাখতে সকলকে এগিয়ে আসার আহবায়ন
জানানো হয়।