মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতিয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে
নাটোরের লালপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে।
শুক্রবার সকালে এ উপলক্ষে লালপুর উপজেলা যুবদলের আয়োজনে এক
বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে
সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব ফজলুর রহমান পটলের
বাসভবনে এসে মিলিত হয়।
র্যালি শেষে উপজেলা যুবদলের সিনিয়র সভাপতি মাইদুল হক বিপ্লবে
সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সভাপতি
আলহাজ্ব নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান
হারিুনর রশিদ পাপ্পু, পৌর বিএনপির সাধারণ ও পৌর মেয়র সম্পাদক
নজরুল ইসলাম মোলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল্লা আল
মামুন কচি, লালপুর থানা যুবদলের আহববায়ক আরিফুল ইসলাম,
যুগ্ন আহবায়ক আব্দুস সালাম, লালপুর থানা জাসাস এর
সভাপতি সামছুল ইসলাম আলো। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন
পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের সভাপতি,
সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।