সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পীরগঞ্জে প্রতিবন্ধী উন্নয়নকর্মীকে পিটিয়ে জখম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭
  • ২১৭ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের
পীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রভাবশালীরা এক প্রতিবন্ধী উন্নয়ন
কর্মীকে মারপিট করে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪
জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা যায়,
গত ২২ অক্টোবর বিকালে উপজেলার খামার সেনুয়া জালিপাড়া গ্রামের
বাসিন্দা উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহ সভাপতি সুচিত্রা দাস
এর সাথে মুরগি নিয়ে প্রভাবশালী প্রতিবেশী চন্দন দাসের পরিবারে
সদস্যদের ঝগড়া হয়। এর জেরে পরদিন সকালে চন্দন দাস সহ কয়েকজন সুচিত্রা
দাসের বাড়িতে এসে সুচিত্রা সহ তার মাতা পার্বতীকে লোহার রড ও
বৈদ্যুতিক তার দিয়ে মারপিট করে জখম করে। পরে স্থানীয়দের সহযোগীতায়
তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তাদের
অবস্থা আশঙ্কাজনক। তাদের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরে
রেফার্ড করা হলেও অর্থনৈতিক সমস্যার কারণে তারা যেতে পারছে না। এ
ঘটনায় সুচিত্রার স্বামী সলেন দাস ২৩ অক্টোবর সন্ধায় থানায় চন্দন দাস সহ
৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বুধবার দুপুরে ঘটনার বিষয়ে
জানতে চাইলে ভোমরাদহ ইউপি চেয়ারম্যান হিটলার হক বলেন, বিষয়টি
স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে। অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত
পুলিশ কর্মকর্তা পীরগঞ্জ থানার এসআই হেলাল উদ্দীন জানায়, বিষয়টি তদন্ত
চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451