বেনাপোল প্রতিনিধি:
ভালো চাকুরী দেয়ার কথা বলে ভারতে পাচারের সময় বেনাপোলের
গাতিপাড়া সীমান্ত থেকে মংগলবার রাতে ১২ নারী ও শিশুকে আটক
করেছে বিজিবি সদস্যরা। রাত সাড়ে ১১ টায় তাদেরকে উদ্ধার করা হয়।
এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান,
গতরাতে গাতিপাড়া সীমান্ত দিয়ে বেশ কিছু নারী শিশু দালালের
মাধ্যমে ভারতে পাচার হয়ে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে
বিজিবির একটি দল গাতিপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫
নারী, ৫ পুরুষ ও ২ শিশুকে উদ্ধার করা হয়।
আটক আ: রহিম জানান, ভালো চাকুরী দেয়ার কথা বলে দালালরা মোটা
অংকের টাকার বিনিময়ে তাদের ভারতে নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃতদের
বাড়ি পিরোজপুর ও নড়াইল জেলার বিভিন্ন থানা এলাকায়। তাদের
বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।#