শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান কে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭
  • ৩২৫ বার পড়া হয়েছে
মাসুদ হোসেন, চাঁদপুর : আইন পেশায় ৫০ বছর পূর্তী (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদারকে সংবর্ধনা দিয়েছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি। এ উপলক্ষে বুধবার (২৫ অক্টোবর)  দুপুর ১ টার সময় চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট বিণয় ভূষণ মজুমদার এর সভাপতিত্বে সাধারন সম্পাদক আলহাজ্ব মো. মজিবুর রহমান ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠানে আইনজীবীরা বক্তব্য রাখেন। সেই সাথে কুমিল্লার কৃতি সন্তান বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদারকে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি,কুমিলা জেলা আইনজীবী সমিতি,ফেনী জেলা আইনজীবী সমিতি, শিক্ষানবিশ আইনজীবী এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা সংবর্ধনা দিয়েছেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলর ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এডভোকেট শ.ম. রেজাউল করিম, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জসিম উদ্দিন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক সৈয়দ ফরিদুল ইসলাম, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আলহাজ্ব আহসান হাবীব, এডভোকেট জহিরুল ইসলাম, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রকাশক আলহাজ্ব এডভোকেট ইকবাল বিন বাশার। এ সময় বক্তারা বলেন, শিক্ষিত বেকার ছেলে মেয়েদের বার কাউন্সিলে মাত্র একবার পরিক্ষা দেওয়ার সুযোগ কিন্তু আপনার কাছে আমাদের আকুল আবেদন এই পরিক্ষার্থীদের কমপক্ষে দুই বার পরিক্ষা নেওয়ার সুযোগ করে দিন। আমরা চাঁদপুরবাসী হিসেবে গর্ব করে বলি, ইলিশের বাড়ি চাঁদপুর অথবা ব্যান্ডিং জেলা চাঁদপুর। এই ব্যান্ডিং জেলা চাঁদপুরের আইনজীবীদের মনে একটাই কষ্ট আর সেটা হচ্ছে আমাদের পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম তাঁর অফিসে একটি কোর্ট খুলে বসেছে। এর কারনে আমাদের কাছে মামলা আসতে চায় না। যদি আমাদের কাছে আসে পাঁচশ টি আর ওখানে যায় দুই হাজার। পুলিশ সুপারের প্রতি ক্ষীপ্ত হয়ে আইনজীবীরা বলেন উনি তো এক বিষয়ে ডিগ্রী নেওয়া মাত্র আর একজন আইনজীবী অসংখ্য বিষয়ে দক্ষ।

বক্তারা আরো বলেন, আমাদের ৩০০ আইনজীবীর দাবী চাঁদপুর জেলা বার কাউন্সিল ভবনটি নতুন করে নির্মাণ করার জন্য ১০ লক্ষ টাকা বরাদ্ধ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান। এবং বক্তারা প্রধান অতিথির জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করেন।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট বলরাম বাবু, এডভোকেট আক্তারুজ্জাম, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট শাহ্ মোহন, এডভোকেট শাহ্ আলম, এডভোকেট হুমায়ুন কবির পাটওয়ারী, এডভোকেট এটিএম মোস্তফা কামাল, এডভোকেট জসিম উদ্দিন ভূইয়া, এডভোকেট মো.সাইফুল ইসলাম, এডভোকেট আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ, এডভোকেট মো. মোস্তাফিজুর রহমান লিটন, এডভোকেট মো. জাকির হেসেন ও এডভোকেট মো. আবু তাহের বেপারী।

প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল বাসেত মজুমদার বলেন, কুমিল্লার কৃতি সন্তান হলেও আমি সব অঞ্চলের আইনজীবীদের মানুষ। আপনাদের যে দাবীগুলো রেখেছেন আমরা যথাযথ চেষ্টা করবো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী’র মাধ্যমে সমাধান করতে। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বার কাউন্সিলর ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এডভোকেট শ.ম. রেজাউল করিম বলেন, আমরা আপনাদের ধন্যবাদ জানাই আমাদের এই প্রানপ্রিয় সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল বাসেত মজুমদার স্যারকে ওনার কর্মজীবনের ৫০ বছর পূর্তী উপলক্ষে সংবর্ধনা দেয়ার জন্য। বক্তারা আরো বলেন, আপনারা আপনাদের দাবীগুলো সাজিয়ে লিখে আমাদের কাছে পাঠান। আমরা যতটুকু পারি সমস্যা সমাধান করার চেষ্টা করবো।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে চাঁদপুর জেলা বার কাউন্সিল লাইব্রেরীর জন্য সমিতির সভাপতি ও সম্পাদকের কাছে ১ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করেন সংবর্ধিত অতিথি জনাব আব্দুল বাসেত মজুমদার।
এ সময় চাঁদপুরে কর্মরত বিভিন্ন অনলাইন, ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451