বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় প্রধান শিক্ষকের হাতে সহকারি শিক্ষক লাঞ্চিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ২৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরার তালা উপজেলার হরিহরনগর বাজারে
এইচ.এম.এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে একই এলাকার পূর্ব
ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু হোসেন
লাঞ্চিত হয়েছেন।
রবিবার (২২ অক্টোবর) সকালে তালা উপজেলার হরিহরনগর বাজারে জনসম্মুখে
সহকারি শিক্ষক আবু হোসেনকে লাঞ্চিত করা হয়। এসময় তাকে স্থানীয়
লোকজন ওই শিক্ষকের হাত থেকে রক্ষা করেন।
অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম মোবারক মোড়ল । সে উপজেলার হরিহরনগর গ্রামের
মোজাম্মেল মোড়লের ছেলে ।
আবু হোসেন জানান, আমার ব্যাক্তিগত প্রয়োজনে রবিবার সকালে হরিহরনগর
বাজারে একটি কম্পিউটারের দোকানে যায় । সেখানে ওই প্রধান শিক্ষকও তার
স্কুলের কাজ করছিল । যা আমি জানতাম না । আমাকে দেখে তিনি গালি দিয়ে
বলে তোর এখানে কি! আমি তাকে বলি স্যার আপনি আমার সাথে এমন আচরন
করছেন কেন। আমিও একজন শিক্ষক । নূন্যতম সম্মানবোধ আমার আছে। তখন ওই
প্রধান শিক্ষক আমার কানে আকস্মিক থাপ্পর মারে ।
পরে ওই দোকান থেকে বের হয়ে আসার পরে দ্বিতীয় দফায় আবার আমাকে লাঞ্চিত
করে। ফলে তার কানে মারাত্তক  আঘাত প্রাপ্ত হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী আবু হোসেন মেীখিক ভাবে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ
করেছেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক মোবারক মোড়ল জানতে চাইলে তিনি বলেন, সে (আবু
হোসেন) যা বলেছে তা সম্পূর্ন সত্য নয়। লিখে কোন লাভ হবে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451