বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

ভুয়া ডাক্তারের চিকিৎসায় অনেকেই প্রতারণার শিকার-প্রশাসনের হস্তক্ষেপ কামনা!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ২৮৪ বার পড়া হয়েছে

 স্টাফ রিপোর্টার-ফরহাদ হোসেনঃ ঢাকার আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় ভুয়া ডাক্তার দিয়ে চলছে ক্লিনিক ও হাসপাতালের চিকিৎসা-রোগীদের জিম্মি করে ভেজাল ওষুধের রমরমা কারবার। সংশ্লিষ্ট প্রশাসেন হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল। রবিবার সরেজমিনে গিয়ে জানা গেছে, ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার বিভিন্ন এলাকায় যেখানে-সেখানে ওষুধের দোকানে ভেজাল ও নিম্নমানের ওষুধ বিক্রি করা হচ্ছে। সেই সাথে কথিপয় ভুয়া ডাক্তাররা চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণা করছে। বিশেষ করে বহিরাগত কিছু ব্যক্তি এসএসসি পাস করছেন কি না? তবুও তারা ডাক্তার বনে গেছেন! এরকম ডাঃ লেখা অনেক ওষুধের দোকানে চিকিৎসক রয়েছে। তথ্যমতে শুধু সাভার আশুলিয়ায় প্রায় দুই হাজার (২০০০) ওষুধের দোকান আছে। এসব ওষুধের দোকানে বেশিরভাগই ড্রাগ লাইসেন্স নেই। সুত্রে জানা গেছে, আশুলিয়ায় ভুয়া ডাক্তাররা ভিআইপি ভাবে জীবনযাপন করছেন। সারাদেশব্যপী প্রায়ই এই চিত্র দেখা যায়, কিছু ওষুধের দোকানদার সমিতি করছেন আর সেই সমিতিভুক্ত সদস্য করে সিন্ডিকেট এর মাধ্যমে ওষুধের ব্যবসা করছেন-এ যেন দেখার কেউ নেই। বিশেষ করে জীবন রক্ষাকারী ওষুধ নিম্নমানের ও ভেজাল হওয়ার কারণে মানব দেহে যেমন বিপদজনক, তেমনি ভুয়া ডাক্তার আরও বেশি বিপদজনক মনে করেন সচেতন মহল জনগণ। উক্ত ব্যাপারে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যায়, প্রায়ই প্রশাসন অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার কে গ্রেফতা করে জেল জরিমানা করছেন। এরপরও বন্ধ হচ্ছে না প্রতারণা। মফস্বল এলাকায় প্রশাসনের তেমন নজরে আসে না, তাই সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অনেকেই জানান। বিশেষ করে আশুলিয়ার জামগড়া ও ইউনিক এলাকায় ২-৩ জন ভুয়া ডাক্তার রয়েছে! সেই সাথে যেখানে-সেখানে ভেজাল ও নিম্নমানের ওষুধ জমজমাট ভাবে ব্যবসা করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এ বিষয়ে লিটন নামের দুইজন ব্যক্তি বলেন, ভুয়া ডাক্তারকে গ্রেফতার করতে হলে রোগী সাজতে হবে এবং ভেজাল ওষুধ বিক্রি বন্ধ করতে প্রশাসনের নিয়মিত অভিযান চালানো জরুরি হয়ে পড়েছে। উক্ত ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451