বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভূমিধসে মালয়েশিয়ায় তিন বাংলাদেশিসহ চারজন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ৫৩১ বার পড়া হয়েছে

  অনলাইন ডেস্কঃ

মালয়েশিয়ার পেনাং প্রদেশের নির্মাণাধীন ভবনে ভূমিধসে তিন বাংলাদেশি নির্মাণ শ্রমিকসহ চারজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ১০ শ্রমিক। তাঁরা বাংলাদেশ, পাকিস্তান,  ইন্দোনেশিয়া ও মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় আজ শনিবার সকালে পেনাংয়ের রাজধানী জর্জ টাউনের তানজুং বাংগার লেংকক লেম্বা পারমাই এলাকার একটি নির্মাণাধীন ভবনে এই ভূমিধসের ঘটনা ঘটে।

পেনাং অগ্নি ও উদ্ধার বিভাগের পরিচালক সাধন মোখতার জানান, ওই ভবনটির ৩৫ মিটার মাটির ধ্বংসস্তূপ সরিয়ে কাজ করাটা বেশ কঠিন হবে। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের জন্য কে-নাইন ইউনিটটি তিনটি কুকুর নিয়ে কাজ শুরু করেছে। এ ছাড়া দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পেনাং আইল্যান্ড সিটি কাউন্সিলের মেয়র দাতুক মাইমুনা বলেছেন, ‘কী কারণে ভূমিধসের ঘটনা ঘটল তা বুঝতে পারছি না। কয়েক দিন ধরে বৃষ্টিপাতও নেই যে ভূমিধস হবে।’

এদিকে ভূমিধসের ঘটনার পর উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ওই ৪৯ তলা দুটি ভবনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্মাণাধীন ভবনটিতে উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451