রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে শ্রী: মিঠু সরকার
(৫০) নামের এক কুখ্যাত গাঁজা ব্যাবসায়ী মাদক স¤্রাটকে গ্রেফতার
করেছে রাণীনগর থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কালিগ্রাম
ইউনিয়নের করজগ্রাম শ্মশান ঘাট থেকে গাঁজা বিক্রি করা অবস্থায় ২৫০
গ্রাম গাঁজা একটি কলকি, একটি কাটারী ও এক হাজার একশত টাকাসহ
তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শ্রী: মিঠু সরকার উপজেলার
কালিগ্রাম ইউনিয়নের করজগ্রাম দোগাছিপাড়া গ্রামের শ্রী:
বীরেন্দ্রনাথ সরকারের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোস্তাফিজুর রহমান
জানান, শ্রী: মিঠু সরকার মাদক ব্যাবসা করে এমন গোপন সংবাদের ভিত্ততে
এসআই মো: ফাইম উদ্দিন প্রয়োজনীয় ফোর্স এসআই মো: তরিকুল
ইসলামকে নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিয়ান চালিয়ে গাঁজা বিক্রি করা
অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে
মামলা দায়ের করা হলে গতকাল শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো
হয়েছে।