সেলিম হায়দার,সাতক্ষীরা : অবশেষে সাতক্ষীরার আশাশুনির পল্লীতে ১৩ বছর বয়সের
এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে ধর্ষক কলেজ ছাত্র ভগিরাথ মন্ডলকে (২৪)
গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামের বিধান
চন্দ্র মন্ডল ওরফে বিধির ছেলে।
সোমবার দুপুরে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ধর্ষিতার
বাবা বিশ্বনাথ মন্ডল বাদী হয়ে গত ১২ অক্টোবর আশাশুনি থানায় ধর্ষক ভগিরাথ
মন্ডলকে প্রধান আসামী করে ৭ জনের নামে একটি মামলা করেন। মামলা নং-৬।
স্থানীয় বাসিন্দা ভুপল মিস্ত্রী, সুফল মন্ডল, কমলেশ সরকারসহ মামলার এজাহার সূত্রে
জানা যায়, আশাশুনি সরকারি কলেজের ছাত্র লম্পট ভগিরাথ মন্ডল তার প্রতিবেশী ৮ম
শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্রীক (১৩) দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিতো। মেয়েটি
কোন ভাবে রাজি না হলে সে প্রতিবেশী রবেনের স্ত্রী সাবিত্রিকে ব্যবহার করে
তাকে রাজি করানোর জন্য। সাবিত্রি মেয়েটিকে ফুঁসলিয়ে নিয়ে যায় ভগিরাথের
বাড়িতে। সেখানে তাকে কযেক দফায ধর্ষন করে ভগিরাথ। আর এ কাজে তাকে
আরো সহযোগিতা করে একই স্কুলের দশম শ্রেনির ছাত্র ধিরাজ মন্ডল, অলজ মন্ডল,
চিরঞ্জীত মন্ডল ও কলেজ ছাত্র সুব্রত মন্ডল। মেয়েটি বর্তমানে ৬ মাসের অন্তঃসত্তা হয়ে
পড়েছে।
এদিকে, এ সংক্রান্ত পত্র পত্রিকায় নিউজ হওয়ায় বিষয়টি নিয়ে গ্রামের মাতব্বররা
শালিসি বৈঠকে ১ লাখ টাকার ক্ষতিপুরন ও অবৈধ গর্ভপাত করানোর জন্য কয়েকদফা
চেষ্টা করে ব্যর্থ হন।
এ ঘটনায় লম্পট ভগিরাথ মন্ডলসহ সকল আসামীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী
জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান শাহিন এ ঘটনার
সত্যতা নিশ্চি করে জানান, এ মামলার বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের
অভিযান অব্যাহত রয়েছে।