রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যশোরের নাভারন এলাকা থেকে ১ কেজি হেরোইন সহ আ: রহিম নামে এক হেরোইন ব্যবসায়ী আটক 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭
  • ২৭৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি :
যশোরের নাভারন দক্ষিন বুরুজবাগান এলাকা থেকে আজ শুক্রবার রাতে ১ কেজি
হেরোইন সহ আব্দুর রহিম (২৬) নামে এক হেরোইন ব্যবসায়ীকে আটক
করেছে পুলিশ। আটক আব্দুর রহিম যশোরের ঝিকরগাছা উপজেলার বেনিয়ালী
গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, নাভারন
বুরুজবাগান এলাকা থেকে বিপুল পরিমান হেরোইনের চালান পাচার হয়ে
ঢাকায় যাচ্ছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে পুলিশ ঐ এলাকায় অভিযান
চালিয়ে আব্দুর রহিমকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১ কেজি
হেরোইন জব্দ করা হয়। আটক হেরোইনের মূল্য দশ লাখ বলে পুলিশ জানায়। রহিম
দীর্ঘদিন ধরে ভারত থেকে বড় ধরনের হেরাইনের চালান এনে ঢাকা সহ দেশের
বিভিন্ন স্থানে পাচার করে আসছিল বলে পুলিশ জানায়, । কারা কারা এই
হেরোইন’র চালানের সাথে জড়িত পুলিশ তা তদন্ত করে দেখছে।
এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451