সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোর শহরে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ১৯৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন .কমঃ

নাটোর শহরে জনি ইসলাম নামের এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের তেবাড়িয়া এলাকায় দুর্বৃত্তরা তাঁকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

আজ বুধবার পুলিশ জানায়, জনি শহরের মল্লিকহাটী এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি কলেজে পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাতেন। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, এখনো বিষয়টি পরিষ্কার নয়। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় একজনকে আটক করা হলেও তাঁর নাম জানাতে চাননি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মতিউর রহমান। তিনি জানান, এ ঘটনার তদন্তের জন্যই আটকের নাম বলা যাবে না।

জনিকে পিটিয়ে হত্যার কারণ সম্পর্কে ওসি বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা হয়েছে। পুলিশ মাঠে নেমেছে। খুব শিগগির রহস্য উদঘাটিত হবে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বলেন, গতকাল বিকেলে অটোরিকশা নিয়ে তেবাড়িয়া এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা জনিকে পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে গুরুতর অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতে সেখানে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি আবদুল হাই বলেন, ‘কয়েকদিন আগে সেখানে মাদকবিরোধী অভিযান হয়। সে সময় প্রচুর মাদক উদ্ধার করা হয়। এমনও হতে পারে যে দুর্বৃত্তরা মনে করেছে, জনি সেই মাদক সম্পর্কে পুলিশকে তথ্য দিয়েছে। তাই তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

তবে অনেক বিষয় খতিয়ে দেখছে বলে জানায় পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451