বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নওগাঁর পোরশায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০১৭
  • ১৫০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন . কমঃ 

নওগাঁর পোরশা উপজেলার মর্শিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আতিকুর রহমানকে (৪৬) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার দিঘা-বিসইল তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আতিকুর মর্শিদপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল ইসলাম জানান, ছাতোয়া গ্রামের সিরাজপুর মৌজার ১৪০০ বিঘা ওয়াকফ স্টেটের জমি নিয়ে স্থানীয় আফজাল হোসেনের সঙ্গে ইউপি সদস্য আতিকুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ বিকেলে আতিকুর ইজারা নেওয়া পুকুরে মাছ ছেড়ে বাড়ি ফিরছিলেন। পথে দিঘা-বিসইল তিন রাস্তার মোড়ে আফজাল হোসেনের সমর্থকরা লাঠি-সোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। একপর্যায় তাঁকে ঘটনাস্থলে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন ও পোরশা থানার পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে বিকেলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আতিকুর রহমান।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451