মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
বুধবার সকালে নাটোরের লালপুর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে
লালপুর উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা অফিসের ইনোভেশন টিমওয়ার্ক ও
মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় ।
সভায় লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তানভীর বুলবুল খানের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা
সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি
হিসেবে ছিলেন সহকারী পরিচালক মাসুমা হাসনাত প্রমুখ। এ সময়
বিভিন্ন উপজেলার সমাজসেবা অফিসার গণ উপস্থিত ছিলেন।