বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভৈরবে ছিনতাই ঠেকাতে গিয়ে’ পুলিশ নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০১৭
  • ৩১৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন.কমঃ 

কিশোরগঞ্জের ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর নিচে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আরিফুর রহমান (২৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ডালিম নামে এক পথচারী। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, অপরাধীদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের মেঘনা নদীর ওপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর নিচে দিয়ে যাওয়ার সময় ডালিম নামে এক পথচারীকে আটক করে ছিনতাইকারীরা। এ সময় ওই পথচারীকে দেশীয় অস্ত্রের আঘাত করলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় ঘটনাস্থলের অদূরে রেলসেতু পাহারায় থাকা পুলিশ ব্যারাকের সদস্য আরিফুর রহমান ছুটে এলে ছিনতাইকারীরা তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে অপর পুলিশ সদস্যরা গুরুতর আহত পুলিশ সদস্য আরিফ ও পথচারী ডালিমকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে তাঁরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্য আরিফকে মৃত ঘোষণা করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451