শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝিনাইদহ উপজেলা চেয়ারম্যান আলীমের বরখাস্ত আদেশ স্থগিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০১৬
  • ৪৫১ বার পড়া হয়েছে

জাহিদুররহমানঃ-ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা এড আব্দুল আলীমকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বুধবার এক রিট (নং ৭১/৭৩/২০১৬) আবেদনের শুনানী শেষে বিচারপরি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে বরখাস্তের আদেশ কেন বেআইনী ও অবৈধ হবে না তা জনতে চেয়ে রুল জারী করেছে আদালত। আদালতের এই আদেশের ফলে উপজেলা পরিষদের চেয়ারম্যান এড আব্দুল আলীমের দায়িত্ব পালনে আইনগত আর বাধা থাকলো না বলে জানান তার আইনজীবী। আদালতে আব্দুল আলীমের পক্ষে শুনানীতে অংশ নেন এড নিতাই রায় চৌধূরী।
সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যটর্নি জেনারেল মোখলেছুর রহমান। আদেশের পর ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড আব্দুল আলীমের আইনজীবী এড নিতাই রায় চৌধূরী বলেন, হয়রানীর উদ্দেশ্যে রাজনৈতিক ভাবে এই মামলা করা হয়েছে। একজন নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে রাজনৈতিক কারণেই বরখাস্ত করেছে।
গাড়ি পোড়ানো ও নাশকতা মামলার অভিযোগ পত্রে নাম আসার কারণে গত ৫ জুন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব জুলিয়া মঈন এক প্রজ্ঞাপনে তাকে সায়িকভাবে বরখাস্ত করার আদেশ জারী করেন। এই আদেশের বিরুদ্ধে আজ বুধবার বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান রিট আবেদন করলে ৬ মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451