আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ঃ জেলা জাসদ
ছাত্রলীগের সাধারণ সম্পাদক রামিম হাসানকে অসাংগঠনিক কার্যক্রমে
জড়িত থাকার অভিযোগে অব্যাহতি প্রদান করা হয়েছে। শনিবার সকালে
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ টেন্ডে জেলা জাসদ ছাত্রলীগের সাধারণ
সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। জেলা ছাত্রলীগের এক প্রেসবিজ্ঞপ্তিতে
জানানো হয়, রামিম হোসেনকে তার অসাংগঠনিক কার্যক্রম,
গুপ্তচরবৃত্তি ও দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করে তাকে অব্যাহতি
প্রদান করা হয়েছে এবং তাকে স্থানয়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রীয়
কমিটিতে সুপারিশ করা হয়। এছাড়া ওই সভায় জেলা ছাত্রলীগের
আহবায়ক কমিটির এক নম্বর সদস্য মোঃ নূরুল ইসলামকে ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়।