বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৪৭ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭১তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার
সকালে তালা ডাকবাংলো চত্বরে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে উপ-শহরে আনন্দ মিছিল বের হয়।
আলোচনা সভায় উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান
সরদার জাকির হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য
রাখেন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোঃ রফিকুল
ইসলাম। মাগুরা ইউনিয়নের যুবলীগের আহবায়ক আতাউর রহমানের পরিচালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক
ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, উপজেলা যুবলীগের
সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম
হিল্লোল। এসময় বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহাবুদ্দিন
বিশ্বাস, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খান সিরাজুল ইসলাম,
উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার
মশিয়ার রহমান,সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম মানিক
প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451