সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৮২ বার পড়া হয়েছে

আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-১৭ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় ও জেলা প্রশাসনের আযোজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ‘তথ্যের অধিকার, তথ্যই শক্তি, সুশাসনের হাতিয়ার, দুর্নীতি থেকে মুক্তি’ – প্র্রতিপাদ্যে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে দিবসের র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক মাহমুদুল হাসানের নেতৃত্বে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সনাক সহ-সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে সকলের ‘তথ্য জানার অধিকার’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার জনাব আব্দুল লতিব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুশিল সমাজের প্রতিনিধি ও সনাক সদস্যরা অংশ গ্রহণ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451