তালা প্রতিনিধি :
সাতক্ষীরা তালায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল উপকূলীয় অঞ্চলের জলাবদ্ধতা ও পরিবেশগত
পরিস্থিতি নিয়ে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে
তালা মোবারকপুরস্থ উত্তরণ আইডিআরটি’তে অনুষ্ঠিত হয়। বে-সরকারী সংস্থা উত্তরণ ও
পানি কমিটির আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা পানি কমিটির
সভাপতি মোঃ ময়নুল ইসলাম।
অধ্যাপক হাসেম আলী ফকিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক সাধারণ
সম্পাদক এম কামরুজ্জামান, দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মিজানুর
রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার
রহমান, পাইকগাছা প্রেসক্লাবের জিএ রশিদ, ¯েœহেন্দু বিকাশ, ডুমুরিয়া
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, আনোয়ার হোসেন
হোসেন আকুঞ্জী, চুকনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ
সম্পাদক গৌতম রাহা, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন,
সহ-সভাপতি শেখ দীন মাহমুদ এবং সাবেক সাধারণ সম্পাদক পলাশ কর্মকার,
পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পদক শেখ শওকত হোসেন, মোঃ আশরাফ আলী,
তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, ভূমিজ ফাউন্ডেশন
পরিচালক অচিন্ত্য সাহা, রুপালী মোঃ সফিকুল ইসলাম এবং উত্তরণ কর্মকর্তা শহিদুল
ইসলাম প্রমুখ। কর্মশালায় মাল্টিমিডিয়ার মাধ্যামে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন উত্তরণ
কর্মকর্তা দিলীপ কুমার সানা। কর্মশালায় সাতক্ষীরা প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দসহ
তালা,পাটকেলঘাটা, ডুমুরিয়া, চুকনগর, পাইকগাছা ও কপিলমুনি প্রেসক্লাবের
সাংবাদিকরা অংশগ্রহণ করেন।