শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় পর্যায়ে কাবাডি ইভেন্টে কৃতিত্ব অর্জনে লোহাগড়ায় কাবাডি দলকে সংবর্ধনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৭৯ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি :
জাতীয় পর্যায়ে কাবাডি ইভেন্টে নড়াইলের লোহাগড়ার
এল,এস,জে,এন ইউনিয়ন ইনষ্টিটিউশন রানার্স আপ হওয়ায়
কাবাডি দলকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকালে
বিদ্যালয় চত্বরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডঃ মুন্সী
আমিনুর রহমান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যবসায়ি ও
শিল্পপতি মোঃ মাহাবুবুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুর রহমান,
নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা
ফয়জুল হক রোম, প্রধান শিক্ষক সিকদার আব্দুল জলিল, লক্ষীপাশা
আদর্শ বিদ্যালয়ের প্রধান শেখ হাসানুজ্জামান, আ,ন,ম মাজহারুল
হক,মানিক সিকদার, সরদার আব্দুল্লা আল ফারুক প্রমুখ। অনুষ্ঠান
শুরুর পূর্বে প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যবসায়ি ও
শিল্পপতি মোঃ মাহাবুবুল ইসলাম তার অর্থায়নে নির্মিত
এল,এস,জে,এন ইউনিয়ন ইনষ্টিটিউশন এর দ্বিতল ভবনের শুভ
উদ্বোধন করেন। অনুষ্ঠানে কাবাডি দলকে ফুলেল শুভেচ্ছাসহ
ক্রেস্ট,নগদ টাকা প্রদান করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451