চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি হলো- একই এলাকার মো. শহিদুল ইসলাম (২৮)। শিবগঞ্জ থানা পুলিশ জানায়, মঙ্গলবার সকালে পুলিশের একটি দল দাদনচক নামক এলাকায় মাদক বিরোধি বিশেষ অভিযান পরিচালনা করে আসামী শহিদুলের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান।