রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান কে ৫ লাখ টাকা চুক্তিতে খুন করতে গিয়ে ধরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৯৫ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে এক ইউপি চেয়ারম্যান কে ৫ লাখ টাকার চুক্তিতে খুন
করতে গিয়ে গ্রেফতার হল রাকিবুল ইসলাম আসাদ (২৮) নামে এক
পেশাদার খুনি। সে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর দত্তপাড়ার
খোন্দকার ইউনিুস আলীর ছেলে। তার কিরুদ্ধে কুষ্টিয়া ও ভেড়ামারা
থানায় হত্যা, চাঁদাবাজি ও মুক্তিপণসহ একাধিক মামলা রয়েছে।
শুক্রবার বিকেলে মোবাইল ট্রাকিং করে ঝিনাইদহ শহরের বাইপাস
সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে ঝিনাইদহ সদর
থানায় নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন বাদী হয়ে
একটি মামলা করেছে।ইউপি চেয়ারম্যান কবির হোসেন জানান,
বেশ কয়েক দিন ধরে অপরিচিত একটি মোবাইল নাম্বার থেকে তার
নাম পরিচয় ও অবস্থান জানতে ফোন করা হতো। প্রতিপক্ষের কাছ
থেকে ৫ লাখ টাকার চুক্তিতে ঝিনাইদহ শহরে চেয়ারম্যান কবিরকে
খুন করতে ভাড়ায় আসে রাকিবুল ইসলাম আসাদ।
বৃহস্পতিবার ঝিনাইদহ শহর থেকে চেয়ারম্যান কবিরের পিছু নেয়
রাকিবুল ইসলাম আসাদ। বেগতিক দেখে থানার মধ্যে ঢুকে পড়েন
কবির হোসেন। বিষয়টি তিনি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও
সেকেন্ড অফিসারকে জানালে খুনি চক্রের সন্ধানে মোবাইল
ট্রাকিং শুরু করে পুলিশ। এক পর্যায়ে সেকেন্ড অফিসার এসআই
আনিছুজ্জামানের নেতৃত্বে পুলিশ রাকিবুল ইসলাম আসাদকে
বেশ কিছু মাদক দ্রব্যসহ গ্রেফতার করে। এ সময় আসাদ একটি
পালসার গাড়িতে বসে অপেক্ষা করছিলো।মামলার এজাহারে উল্লেখ
করা হয়েছে নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল
ইসলাম রবি বর্তমান চেয়ারম্যান কবির হোসেনকে হত্যার জন্য
ভাড়াটিয়া খুনিদের লেলিয়ে দেয়। এ জন্য তাদের সাথে চুক্তি হয় ৫
লাখ টাকা। গ্রেফতারকৃত রাকিবুল ইসলাম আসাদ পুলিশের কাছে
হত্যা প্রচেষ্টার কথা স্বীকার করেছে।
এ ছাড়া তার মোবাইলের কল লিস্টে ভারতের বেশ কয়েকটি নাম্বারে
কথা বলার রেকর্ডও রয়েছে বলে নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান
কবির হোসেন অভিযোগ করেন।চেয়ারম্যান কবির হোসেনের
ভাষ্যমতে, তার প্রতিপক্ষ বরিউল ইসলাম রবি ভারতে বসে তার হত্যার ছক

কষছে। রবি নলডাঙ্গার আরেক চেয়ারম্যান রুহুল বিশ্বাস হত্যা মামলার
আসামি।
বিষয়টি নিয়ে নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ
জানান, চেয়ারম্যান কবির হোসেনকে হত্যা প্রচেষ্টার অভিযোগে
রাকিবুল ইসলাম আসাদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা
রয়েছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি
তদন্ত করে দেখা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451