মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাণীনগরে কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭
  • ২২৪ বার পড়া হয়েছে

 

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: বন্যা পরবর্তি
পুর্নবাসনের আওতায় নওগাঁর রাণীনগর উপজেলার ৩টি ইউনিয়নে বন্যায়
ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনা মূল্যে স্বল্প মেয়াদী আমন ধানের চারা
বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা কাশিমপুর, বড়গাছা ও
কালিগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১শত কৃষকদের মাঝে এই ধানের
চারা বিতরণ করা হয়।
রাণীনগর উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ
অফিসের বাস্তবায়নে স্বল্প মেয়াদী এই ব্রি-ধান ৩৪ জাতের আমন ধানের চারা
সম্প্রতি উপজেলার উপড় দিয়ে বয়ে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে
বিতরণ করা হয়। কৃষকরা এই ধানের চারা রোপন করলে বন্যায় ধানের যে ক্ষতি
হয়েছে তা থেকে কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন বলে কৃষি অফিস
সূত্রে জানা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক
জেমস, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব, উপজেলা
কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার, কৃষি সম্প্রসারণ
কর্মকর্তা সবুজ কুমার সাহা, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মো.
মোখলেছুর রহমান বাবু, বড়গাছা ইউপি চেয়ারম্যান মো. শফিউল আলম
শফি, কালিগ্রাম ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বাবলু, উপ-
সহকারি কৃষি কর্মকর্তা মো. আহসান হাবীব, কৃষক মো: আব্দুস
সামাদ, রহিম উদ্দিন প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451