রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৯৭ বার পড়া হয়েছে

আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ‘রোহিঙ্গারা মরবে কেন, রাখাইন রাজ্যে শান্তি আনো’ স্লোগানে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রথম আলো বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার বিকেল ৫টায় প্রথম আলো বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শহীদ সাটু হল মমার্কেটের সামনে দেড় ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান, সভাপতি আলী উজ্জামান নূর , সাংগঠনিক সম্পাদক নাহিদুল হক, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক তসিকুল ইসলাস প্রমূখ। এসময় সংহতি জানিয়ে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী আজিমুল হক, বাংলাদেশ বেসরকারি কলেজ শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখার আহ্বায়ক ফারুকা বেগম, গণজাগরণ মঞ্চের সাধারণ সম্পাদক রফিক হাসান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবু হাসিব, থিয়েটারের সাধারণ সম্পাদক শাহজাহান প্রামাণিক, উদীচীর সভাপতি মো. কামরুজ্জামান,  জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ প্রমূখ।
বক্তারা বলেন, মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর অত্যাচার, নির্যাতন, ধর্ষণ ও গণহত্যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। অমানবিক ও পৈশাচিক চিন্তা-ভাবনার দৃষ্টান্ত দিয়েছে তাঁরা। রোহিঙ্গাদের হত্যা বন্ধ করে সেখানে শান্তি নিয়ে আসতে হবে। এক্ষেত্রে সকল দেশবাসীকে  এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451