বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

‘লাগামহীন আচরণ’ অব্যাহত রাখলে ধ্বংস হয়ে যাবে উত্তর কোরিয়া : যুক্তরাষ্ট্র

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৬৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বলেছেন, ‘লাগামহীন আচরণ’ অব্যাহত রাখলে ধ্বংস হয়ে যাবে উত্তর কোরিয়া।

স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন সিএনএনের ‘স্টেট অব দি ইউনিয়ন’ নামে একটি টক শোতে হ্যালি এ মন্তব্য করেন।

জাতিসংঘে মার্কিন দূত বলেন, যুক্তরাষ্ট্র ও মিত্রদের উচিত যেকোনো ধরনের হামলা থেকে নিজেদের রক্ষা করা। তিনি বলেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ঠেকাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে থাকা সব ব্যবস্থা ফুরিয়ে গেছে। এখন যুক্তরাষ্ট্রকে তাদের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখাপেক্ষী হওয়া লাগতে পারে।

‘এ পর্যায়ে এসে আমরা নিরাপত্তা পরিষদে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিয়ে ফেলেছি’, বলেন হ্যালি। তিনি বলেন, এখন পুরো বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের হাতে ছেড়ে দিতে পেরে তিনি যারপরনাই খুশি।

‘আমরা সম্ভাব্য সব বিষয় খতিয়ে দেখছি। তবে এখনো বহু সামরিক বিকল্প আমাদের হাতে আছে’, যোগ করেন মার্কিন দূত।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার বলেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনকে পরমাণু কর্মসূচি ছেড়ে দিতে হবে। কারণ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও নাগরিকদের ওপর বারবার পরমাণু অস্ত্রের হামলার হুমকি দেওয়া একটি শাসকগোষ্ঠীকে বরদাশত করবেন না।

ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ায় সামরিক হামলা শুরু করবেন কি না, জানতে চাইলে ম্যাকমাস্টার বলেন, ‘এ ব্যাপারে তিনি (ট্রাম্প) খুবই স্বচ্ছ যে, সব বিকল্পই মাথায় আছে।’

কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়ামে পরমাণু হামলার হুমকি দিয়ে আসছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। পৃথিবী থেকে দৃশ্যত বিচ্ছিন্ন দেশটি প্রতিবেশী দেশ জাপানের ওপর দিয়ে দুটি ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালিয়েছে। এ ছাড়া সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমারও পরীক্ষা চালিয়েছে দেশটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451