মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

পত্নীতলায় বাসর রাতেই আত্মহত্যার অভিযোগ আবু বক্করের !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ২১১ বার পড়া হয়েছে

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পতœীতলায় বাসর রাতেই
কীটনাশক বিষ পানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে আবু বক্কর সিদ্দিক নামের এক
যুবকের। এটি আত্মহত্যা নাকি হত্যা প্রশ্ন এখন জনমনে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি
হয়েছে।
নিহতের পরিবার, হাসপাতাল ও থানা সুত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর বুধবার পারিবারিক ভাবে বিয়ে
করেন উপজেলার ষাঁড়ল-শংকরপুর গ্রামের খাদেমুল ইসলামের পুত্র ও কীটনাশক কোম্পানিতে কর্মরত আবু
বক্কর সিদ্দিক (২৮)। আনুষ্ঠানিক ভাবে উপজেলার দিবর ইউনিয়নের বনগ্রামে বিয়ে করেন ও নববধূকে
নিয়ে রীতি অনুযায়ী নিজ বাড়ি ফেরেন সন্ধ্যায়। অপেক্ষা রাতে বাসর…। চলছে আনন্দ ঘন পরিবেশও ওই
পরিবারে। আবু বক্করের বিবাহ্ধসঢ়;-বাসর রাত। আর ঘুম নেই পাড়া-পড়শীর যেন ! রাত্রি দেড়টা। আবু বক্কর
বাসর ঘর থেকে বাড়ির বাহিরে যান। ফের ফিরেন বাসর ঘরে আধা ঘন্টা খানেকের মধ্যেই। নববধূর
চিল্লা-চিল্লিতে আবু বক্করের পরিবারসহ আশে-পাশের প্রতিবেশিরা ছুটে আসেন। আবু বক্করের
মুখে বিষের গন্ধ। মুখ দিয়ে বের হচ্ছে ফেনা। এমন রহস্যজনক অবস্থায় আহত আবু বক্করকে তাৎক্ষণিক
ভাবে পতœীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো রাত পৌণে ৪টার দিকে নেয়া হয়। পরে হাসপাতালের
জরুরি বিভাগের কর্তব্যরহ চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোঘণা করেন। এখন ওই পরিবারে চলছে
শোকের মাতম।
এ বিষয়ে জানতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাজহার ইসলামের সাথে বৃহস্পতিবার
বিকেল পৌণে ৫টার দিকে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান,
অপমৃত্যু মামলা হয়েছে ও নিহতের লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451