মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি:
মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রাকৃতিক দূর্যোগ
বজ্রপাত প্রতিরোধের লক্ষ্যে নাটোর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের
আয়োজনে নাটোরের সদর উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন রাস্তার দুই
ধারে প্রায় ১২ হাজার তাল গাছের চারা রোপন করা হয়েছে
আজ বৃহস্পতিবার সকালে নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার
জেসমিন অকতার বানুর সভাপতিত্বে তাল গাছ রোপন কর্মসূচীর শুভ
উদ্বোধন করেন প্রধন অতিথি নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন। এ
সময় জেলা প্রশাসক শাহিনা খাতুন প্রাকৃতিক দূর্যোগ বজ্রপাত
প্রতিরোধের লক্ষ্যে সকলকে বেশি বেশি তাল গাছ রোপনের আহবান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম,
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা, অতিরিক্ত
জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রলেখা নাজনীন প্রমুখ। এছাড়াও এলাকার
নেতৃস্থানীয় ব্যক্তি ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।