সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে বাগাতিপাড়ায় শিশু ধর্ষন, প্রতিবাদে মানব বন্ধন,

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় প্রথম (শিশু) শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষনের
ঘটনায় ধর্ষককে গ্রেফতারে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
বুধবার জামনগর ও চৌধুরী পাড়ার দুই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-
শিক্ষার্থীদের আয়োজনে এক মানব বন্ধনে বক্তারা এ আল্টিমেটাম দেন। বক্তারা
অভিযোগ করেন শিশু শিক্ষার্থীকে ধর্ষনের মতো লোম হর্ষক ঘটনায় মামলার
এক মাস পেরোলেও পুলিশ অদৃশ্য কারনে ধর্ষককে গ্রেফতার করেনি। আগামী
সাত দিনের মধ্যে ধর্ষক ভাদুকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের
ঘোষনা করা হবে বলেও জানান তারা। বুধবার সকালে জামনগর বাজারে মানব
বন্ধন চলাকালে সেখানে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পল্লী
সমাজের সদস্য ও সাধারন মানুষও অংশ নেয়। এতে বক্তব্য দেন জামনগর চৌধুরী
পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দুলু
হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা বানু প্রমুখ।
প্রসঙ্গত, গত ৯ আগষ্ট উপজেলার চৌধুরীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক
প্রাথমিকের শিশু শ্রেনীর ওই ছাত্রী স্কুল থেকে ফেরার পর বাড়ির পাশে খেলছিল।
সেসময় খাবার খেতে দেওয়ার লোভ দেখিয়ে জামনগরের রওশনগিরি পাড়ায়
আজগর আলীর ছেলে মুদি দোকানী ভাদু (৩২) নিজের ঘরে নিয়ে ধর্ষন করে।
এঘটনায় পরদিন শিশুটির বাবা বাদি হয়ে বাগাতিপাড়া থানায় মামলা করেন।
বাগাতিপাড়া থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, ধর্ষককে
গ্রেফতারে জোর চেষ্টা অব্যাহত আছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451