মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের আহসান উল্লাহ
মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী রুপালী খাতুন (১৩) বাল্য
বিবাহ বন্ধ করেছেন উপজেলার নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান।
সংশ্লিষ্ট থেকে জানা যায়, উপজেলা আহসানগঞ্জ ইউনিয়নের ঘোষপাড়া
গ্রামের দুলাল সরদারের কন্যা আহসান উল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম
শ্রেনীর ছাত্রী রুপালী বিবাহের দিন ধার্য্য ছিল। খবর পেয়ে আজ দুপুরের ২টার
দিকে সহকারী কমিশনার (ভূমি) জয়া মারীয়া পেরেরা মেয়েটির বাড়ীতে
গিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেন। মেয়ের পিতা -মাতা বিয়ে বন্ধের
প্রতিশ্রুতি দেন এবং পড়ালেখা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান বলেন, বাল্য বিবাহ বন্ধে
উপজেলার সকল ইউপি চেয়ারম্যান কে নির্দেশ দেয়া হয়েছে। বাল্য বিবাহ
বন্ধে সবার সহযোগিতা কামনা করেন।