বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রবাসের জীবন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ৫৭৬ বার পড়া হয়েছে

প্রবাসের জীবন

কাজী জুবেরী মোস্তাক 
অনেক সুখে আছি আমরা প্রবাসে
কেমন সুখ নাইবা তোমরা জানলে ,
আকাশছোঁয়া অট্টালিকা এখানে
ছবিটা তোলা তার সামনে দাড়িয়ে ,
এই ছবিটাই তোমাদের হাতে যাবে
দেখে বলবে ছেলে ভালোই আছে ৷
অনেক বড় বড় দোকান এখানে
কত্তো রকম খাবার এখানে মেলে ,
খেতে মন চাইলেও খাইনা কিনে
একথা তোমাদের বলবো কি করে?
বড় বড় মার্কেট আছে এই বিদেশে
কতো দেশী বিদেশী মানুষ মিলে
তবুও এ চোখ দেশী মানুষ খোঁজে !
না হয় হলো অন্য কোন শহরের সে
তাতে কি বাংলায়’তো কথা বলে ৷
প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ চলে
তারপর এখানে পয়সাকড়ি মিলে ,
তাতেও আমরা কষ্টগুলো যাই ভুলে
শুধু পরিবারের হাঁসি মুখগুলো দেখে ৷

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451