বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী ও মহাতাঁবু জলসা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭
  • ৪৩৫ বার পড়া হয়েছে

এম এ আর টুটুল, নাটোর জেলা প্রতিনিধি:
স্কাউটিং হল একটি আন্দোলন যার কাজ আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দান।
এর মাধ্যমে একজন ছেলে বা মেয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে।
স্কাউটিং এর মধ্যে লুকিয়ে থাকে অপার আনন্দ যার স্বাদ নিতে হলে যোগদান
করতে হবে এই আন্দোলনে। ১৯০৭ সালে রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন
পাওয়েল অফ গিলওয়েল সংক্ষেপে বি.পি এই আন্দোলনের শুরু করেন। এর
ধারাবাহিকতায় বাংলাদেশ স্কউটস রাজশাহী অঞ্চল কর্তৃক অনুমদিত
নাটোরের লালপুরে ৫ দিন ব্যাপি শুরু হওয়া ৩১৮ তম স্কাউট ইউনিট লিডার
বেসিক কোর্সের সমাপনী দিনে মহাতাঁবু ও জলসা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউট লালপুর শাখার আয়োজনে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে
ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা
পরিষদের নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) এনামুল হক। সম্মানিত অতিথি
হিসেবে ছিলেন নাটোর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম,
নাটোর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মাদ মুনিরুজ্জামান ভুঁইয়া,
নাটোর জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, বাংলাদেশ স্কউটস
রাজশাহী অঞ্চল পরিচালক স্বপন কুমার দাস, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান
আনিছুর রহমান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কউটস নাটোর
জেলা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার সরকার, ওয়ালিয়া উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, স্কাউটস লালপুর শাখার সাধারণ সম্পাদক
ফজলুর রহমান হেলাল প্রমুখ। উক্ত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী উপজেলার
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৩ জন সহকারি শিক্ষকগণদের মাঝে সনদপত্র
তুলে দেওয়া হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451