শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আবার সরকার গঠন করবে শেখ হাসিনা : স্বাস্থ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ৩০২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ঃ

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণ নিয়ে বিএনপি দেশে নতুন করে ষড়যন্ত্র সৃষ্টির পাঁয়তারা করছে। জনগণ তাদের এ ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।’ তিনি আরো বলেন, ‘জনগণের রায় নিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবার সরকার গঠন করবেন।’

শনিবার বিকেলে সিরাজগঞ্জের শিয়ালকোলে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের নির্মাণকাজ পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মোহাম্মদ নাসিম বলেন, ‘উন্নয়ন করাই শেখ হাসিনার একমাত্র কাজ। আর নতুন নতুন চক্রান্ত করে শেখ হাসিনার সরকারকে বিপদে ফেলাই হলো বিএনপির একমাত্র কাজ। তাদের এ অভিসন্ধি কোনোদিনই পূরণ হবে না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সিরাজগঞ্জ ও কাজীপুরের উন্নয়ন দ্রুত এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে। বর্তমান সরকারের আমলে দেশে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে তা বিএনপির চোখে পড়ে না। শেখ হাসিনার নেতৃত্বে গত আট বছরে বাংলাদেশের উন্নয়ন বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে এখন উদীয়মান শক্তিতে পরিণত হয়েছে।’

এর আগে দুপুরে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের দত্তবাড়িতে ৩৪ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত নার্সিং মহাবিদ্যালয়ের নির্মাণকাজ এবং ছোনগাছা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কেন্দ্রের স্থান পরিদর্শন করেন।

এ সময় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব মহিউদ্দিন আলমগীর, পৌরসভার মেয়র সৈয়দ আবদুর রইফ মুক্তা, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন শেখ মো. মনজুর রহমান, মেডিকেল কলেজের প্রকল্প প্রধান বাকির হোসেন উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451