শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছেলের তৈরি আয়ুর্বেদিক ওষুধ খেয়ে’ মায়ের মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
  • ৪৬৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্ক ঃ 

রাজধানীর কাফরুলে ছেলের হাতে তৈরি আয়ুর্বেদিক ওষুধ খেয়ে মা মারা গেছেন বলে জানা গেছে। নিহতের নাম ফয়জুন নাহার (৬১)।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফয়জুন নাহারকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের চিকিৎসক ছেলে তানজিম উল্লাহ সুমন (৩৮) অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

কাফরুল থানার বিপরীতে একটি বাড়ির চতুর্থ তলায় পরিবারের সঙ্গে থাকতেন ফয়জুন নাহার।

নিহতের আরেক ছেলে তানভির উল্লাহ রাজু জানান, তাঁর ভাই তানজিম আয়ুর্বেদিক চিকিৎসক। বাসায় তাঁর চেম্বার আছে। পেটে ব্যথার জন্য  মায়ের জন্য ওষুধ তৈরি করেন তিনি। আজ দুপুরের দিকে মা ও ছেলে একসঙ্গে ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। দুজনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মা মারা যান।

ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তে জন্য মর্গে রাখা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451