মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
৭ লাখ ২০ হাজার টাকা ব্যায়ে নাটোরের লালপুর উপজেলা চত্ত্বরে জাতীয় শহীদ
মিনারের আদলে শহীদ মিনার পুন:নির্মাণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম
আজাদ আনুষ্ঠানিকভাবে নবনির্মিত শহীদ মিনারটি শুভ উদ্বোধন করেন। এসময়
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান
হারুনর রশিদ পাপ্পু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু তাহির, নর্থ বেঙ্গল
সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, লালপুর থানার ওসি আবু
ওবায়েদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ
সম্পাদক ইসাহাক আলী, উপজেলা কৃষি অফিসার হাবিবুল ইসলাম খান প্রমুখ।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন, ২ মাস পর্বে উপজেলা
পরিষদের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের শহিদ মিনারের স্থলেই শহীদ
মিনারটি পুনঃনির্মানের সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা পরিষদের সংরক্ষিত তহবিল
এবং নাটোর-১ আসনের সংসদ সদস্য এর আর্থিক সহযোগিতায় শহীদ মিনারটি
পুনঃনির্মাণ সম্ভব হয়েছে।