নাটোর জেলা প্রতিনিধি.
লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রী কলেজের ছাত্র মীর হাসান মাহমুদ সৈকত
হত্যা মামলার আসামী ফরহাদ হোসন ওরফে ডাক্তারকে (৪০) মঙ্গলবার দুপুরে লালপুর
উপজেলা মোড় থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ফরহাদ হোসেন
উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।
নাটোর ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৮ আগষ্ট সকালে
গোপালপুর পৌর এলাকার একটি আখক্ষেত থেকে কলেজ ছাত্র মীর হাসান
মাহমুদ সৈকত (১৯) এর লাশ উদ্ধার করে লালপুর থানা পুলিশ। এর আগে ১৬ আগষ্ট
থেকে নিখোঁজ ছিল সে। এঘটনায় সৈকতের পিতা বীর মুক্তিযোদ্ধা জহুরুল
ইসলাম মানিক বাদি হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা
দায়ের করেন। এক পর্য়ায়ে মামলার তদন্তভার দেওয়া হয় নাটোর সিআইডি
পুলিশের হাতে। সিআইডি’র এসআই জিলদকদ হোসেন মামলাটি তদন্ত
শেষে ৪ জনের নাম চার্জসিট প্রদান করে। ফরহাদ হোসন ওরফে ডাক্তার ওই
মামলার চার্জসিট ভুক্ত আসামী। পরে মামলাটি ডিবি পুলিশে হস্তান্তর করা
হয়।
নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই ফরহাদ হোসেন
ওরফে ডাক্তারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।