বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বরগুনায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের শুভ উদ্ভোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৩৩৩ বার পড়া হয়েছে
ইমরান হোসাইন,বরগুনা প্রতিনিধি: রক্ত দিন জীবন বাঁচান, রক্তের সন্ধানে প্রতিদিন” এই শ্লোগানকে সামনে রেখে বন্ধুমহল ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বরগুনায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের শুভ উদ্ভোধন করা হয়। গতকাল রবিবার সকাল ১০ টায় বরগুনা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক নুরুজ্জামান এ ক্যাম্পের উদ্ভোধন করেন। দীপ্ত টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি ও বন্ধুমহল ব্লাড ফাউন্ডেশনের সভাপতি শাহ্ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরগুনা সরকারী বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, সহকারী অধ্যক্ষ আঃ ছালাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ দিদারুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সায়মা, বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, বরগুনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পরিবেশ সুরক্ষা কমিটি বরগুনা জেলা শাখার সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মুশফিক আরিফ, সাংবাদিক ইফতেখার শাহীন, শফিকুল ইসলাম স্বপন, ছাত্রলীগের সহ-সভাপতি ইসরান হোসেন মান্না, বন্ধুমহল ব্লাড ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোঃ হামিম হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মেহেদী, প্রচার ও প্রকাসনা সম্পাদক মোঃ রাকিব হোসেন ও সাংবাদিক ইমরান হোসাইন প্রমূখ। ব্লাড গ্রুপিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আমিন রুহুল এবং সহযোগিতায় ছিলো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, বরগুনা ও মডান হোমিও ক্লিনিকের পরিচালক ডা. ফজলে এলাহী সৈকত । শেষে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের ব্লাড গ্রুপিং টেষ্টের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন মিলেনিয়াম টিভির জেলা প্রতিনিধি ও বন্ধুমহল ব্লাড ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451